সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

Paris
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতেই তার এই সফর। সূত্র জানায়, সেপ্টেম্বরে ভারতের জি-২০ সম্মেলনে যোগ দেবেন ল্যাভরভ। সে সময় ঢাকা হয়ে দিল্লিতে যাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ৭- ৮ সেপ্টেম্বর তিনি ঢাকায় অবস্থান করবেন।-এফএনএস

এটিই হবে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। রুশ পররাষ্ট্র মন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, রূপপুর বিদ্যুৎ প্রকল্প, বাণিজ্য, বিনিয়োগ, ইউক্রেন পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে। ঢাকা সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার বৈঠক হবে। ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। তবে সে সময় তার সফর বাতিল হয়ে যায়। এখন রুশ পররাষ্ট্র মন্ত্রীর সফর পুনরায় নির্ধারিত হলো।


আরোও অন্যান্য খবর
Paris