মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা

Paris
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

তথ্য বিবরণী

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা ২১ আগস্ট সোমবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ হুমায়ূন কবীর সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা ও তার আশেপাশের জেলা থেকে আসা রোগীই বেশি। এ বিভাগে এখন পর্যন্ত আট জন ডেঙ্গু রোগী মারা গেছে, যারা ওই সব জায়গা থেকে এখানে এসে ভর্তি হয়েছিল। রাজশাহী বিভাগে ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন পর্যাপ্ত রয়েছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সভাকে নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী বিভাগে মোট ৭৬টি মডেল মসজিদের মধ্যে পাঁচ ধাপে ৪২টি মসজিদ ইতিমধ্যে উদ্বোধন হয়েছে বলে জানায় গণপূর্ত দপ্তর। এ দপ্তর থেকে আরো জানানো হয়, আগামীকাল (২২ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী রাজশাহীতে নবনির্মিত নভোথিয়েটারটি পরিদর্শন করবেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে শীঘ্রই এটি উদ্বোধনের দিনক্ষণ ঠিক করবেন। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি জানায়, ডেঙ্গু পরীক্ষার কিটের মূল্য কয়েকটি অভিযান চালানোর পর বর্তমানে স্বাভাবিক হয়েছে। ডিমের বাজারও স্বাভাবিক হয়ে এসেছে, তবে কোনো কোনো গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসছে বলে তাদের কাছে অভিযোগ এসেছে মর্মে তিনি সভাকে অবহিত করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকাতে বিষাক্ত রাসেল ভাইপার সাপের উপদ্রব দেখা দিয়েছে জানিয়ে বাজারে অ্যান্টিভেনামের সরবরাহ বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিভাগকে অনুরোধ করেন পাবনা জেলা প্রশাসক।

নওগাঁ জেলাতে গরুর লাম্পি স্কিন রোগ দেখা যাচ্ছে উল্লেখ করে প্রাণিসম্পদ বিভাগের পদক্ষেপ নেওয়ার কথা বলেন নওগাঁ জেলা প্রশাসক। এ ছাড়াও জেলা প্রশাসকগণ ডেঙ্গু ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে আই সি ইউ স্থাপনের প্রয়োজনীয়তা, মডেল মসজিদের বিদ্যুৎ বিল পরিশোধে সমস্যা, প্রতিটি আশ্রয়ণ কেন্দ্রে আর্সেনিক পরীক্ষা করা, জুমার খুতবায় ইমামদের বিভিন্ন সামাজিক বিষয়ে ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদানের প্রয়োজনীয়তার কথা সভায় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সেপ্টেম্বরের পুরোটা সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকবে। স্থানীয় সরকার ডেঙ্গু প্রতিরোধে কাজ করবে আর স্বাস্থ্য বিভাগকে চিকিৎসা প্রটোকল দেখভাল করতে হবে যেন সরকারি-বেসরকারি সকল চিকিৎসা কেন্দ্র তা মেনে চলে। যেসব প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে কর্মী রয়েছে তিনি তাদেরকে প্রচারের কাজে যুক্ত করতে নির্দেশ দেন। পেঁয়াজের মতো কৃষিপণ্যের দাম যেন হঠাৎ করে বেড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে ও কৃষিঋণ প্রদানের বিষয়টিও দেখভাল করতে সভাপতি কৃষি বিভাগকে অনুরোধ করেন। বিভাগীয় কমিশনার আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র প্রস্তুত করা এবং ভোট গ্রহণকারীদেরকে প্রস্তুত করার দাযিত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি সরকার ঘোষিত পেনশন স্কিমে যেন সব ধরনের মানুষ যুক্ত হয় এবং এ বিষয়ে নেতিবাচক প্রচারণা না হয় সেদিকে লক্ষ্য রাখতে সভার সদস্যদের অনুরোধ জানান। রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ এবং বিভাগের আট জেলার জেলা প্রশাসকগণ এ সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।


আরোও অন্যান্য খবর
Paris