মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

পরীক্ষার্থী মা-বাবার অপেক্ষায়

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার
গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। মা-বাবা দু’জনেই পরীক্ষার্থী। মাহামুদা আক্তার। বিয়ে হয় দেড় বছর আগে রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী কড়াইতলা এলাকার আমিরুল ইসলাম আলিমের সাথে। দুই জনের প্রেমের বিয়ে। বিয়ের দেড় বছরের মাথায় জন্ম নিয়েছে ফুটফুটে পুত্র সন্তান ইব্রাহিম ইসলাম সোহান। বয়স তার ৩৭ দিন। সেই ছোট্ট ফুটফুটে শিশুকে কোলে নিয়ে রাজশাহী নগরীর শাহমখদুম কলেজ পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছে নানী হামিদা বেগম। কথা হয় হামিদার সাথে। তিনি বলেন, আমার নাতীর বয়স মাত্র ৩৭ দিন। মেয়ে ও জামাই এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। ছোট্ট বাচ্চা কখন ক্ষুধার জন্য কাঁদতে পারে তাই পরীক্ষা কেন্দ্রের বাইরে নাতীকে নিয়ে বসে আছি। ইব্রাহিম ইসলাম সোহানের খালা শাহানা খাতুন বলেন, মাহমুদা আমার ছোট বোন। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারী দুইজনের প্রেম করে একে অপরকে বিয়ে করে। আপনার বোনের স্বামী আলিম কি করেন এমন প্রশ্ন করা মাত্রই হেসে উত্তর দিলেন সেও এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। মাহামুদা আক্তার নগরীর মাদারবক্স গারাস্থ্য অর্থনীতি কলেজ এবং তার স্বামী আলিম নগরীর একটি কারিগরি কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করছে। প্রেম করে বিয়ে হলেও আলিম তেমন কিছু করেন না। তবে একটি শোরুমে জব করার কথা জানান শাহানা খাতুন। শিশু ইব্রাহিম ইসলাম সোহানের নানী হামিদা বেগম জানান, একে অপরকে বিয়ে করে তাদের সুখেই আমার সুখ। ছোট্ট ফুটফুটে নাতীকে পেয়ে আমারও সুখ বেড়ে গেছে।


আরোও অন্যান্য খবর
Paris