২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

রাজশাহীতে রোগি কল্যাণ সমিতির ১৩তম সভা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
রাজশাহীতে রোগি কল্যাণ সমিতির ১৩তম সভা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে রোগি কল্যাণ সমিতির ১৩তম সভা বৃহস্পতিবার(১৭ আগস্ট) বেলা ১১টা হেত দুপুর ২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগি কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এফ.এম শামীম আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রোগি কল্যাণ সমিতির আজীবন সদস্য সমাজসেবী শাহিন আকতার রেনী, রোগি কল্যাণ সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার বি.কে দাম ও হাসিনা মমতাজ। এছাড়াও অত্র সমিতির অন্যান্য সদস্য এবং আজীবন সদস্যগণ উপস্থিত ছিলেন। রোগি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ড. হামিদুল ইসলাম অত্র সমিতির বিগত দিনের আয় ব্যায়ের হিসাব প্রদানসহ সমিতির বর্তমান সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, এই সমিতির বয়স দেখতে দেখতে অনেকদিন হয়ে গেছে। তবে নিয়মিত সভা না হওয়ায় সমিতির কার্যক্রম অনেকটা ধীরগতি ছিলো। তিনি আরো বলেন, এই সমিতির মাধ্যমে অনেক দরিদ্র ও অসহায় রোগিদের চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু যে বাজেট প্রদান করা হয় তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এই সেবা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে হলে বাৎসরিক এককোটি টাকার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে আজীবন সদস্য হওয়ার জন্য অনান্য ব্যক্তিদের অনুরোধ করেন হামিদুল ইসলাম।  উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এই রোগি কল্যাণ সমিতি সর্বদা মানুষের কল্যাণে কাজ করছে। বিশেষ করে হামিদুল ইসলাম এখানে আসার পরে সমিতির গতি বৃদ্ধি পেয়েছে। এই ধারা অব্যাহত রাখতে আজীবন সদস্যদের বছরে নুন্যতম এক হাজার টাকা করে প্রদান করার আহ্বান জানান। সেইসাথে অফিস বড় আকারে প্রদানের জন্য সমিতির সভাপতিকে অনুরোধ করেন। সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এফ.এম শামীম আহাম্মদ বলেন, এই সমিতির গতিশীলতা শুরু হলো। এটা ধরে রাখা হবে। এই সমিতি নির্বিঘ্নে পরিচালনা করতে সকল প্রকার সহযোগিতা করার আশ^াস প্রদান করেন তিনি।  সেইসাথে আরো নতুন আজীব সদস্য সংগ্রহ করার জন্য পরামর্শ দেন তিনি। উপস্থিত অতিথিবৃন্দ সভায় একটি স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন