সর্বশেষ সংবাদ

ফলজবৃক্ষের গাছ দিয়ে এইচএসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Paris
Update : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

তানোর থেকে প্রতিনিধি

এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় ও শোকাবহ ১৫ই আগস্টে স্মৃতিচারণ অনুষ্ঠানে বিদায়ীসহ শাতাধিক শিক্ষার্থীদের হাতে ফলজবৃক্ষের চারা তুলে দেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও তানোর পৌরসভা টিবিএম কলেজের সভাপতি মো. বিল্লাল হোসেন। সোমবার (১৪ আগস্ট) দুপুরে পৌরসদরের গুবিরপাড়াস্থ তানোর পৌরসভা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ অসিম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. মুকবুল হোসেন, ইউডিএফ মফিজুল ইসলাম মুন্না। অনুষ্ঠানে বক্তারা, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি, মাদক, বাল্যবিবাহ, প্রযুক্তির অপব্যবহার বন্ধসহ বেশি বেশি গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন এবং শোকাবহ আগস্টের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক খালেদুর রহমান ও শিক্ষক সাবিহা।

 


আরোও অন্যান্য খবর
Paris