৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

‘চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ধারায়ও গবেষণা একান্ত প্রয়োজন’

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩, ১:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
‘চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ধারায়ও গবেষণা একান্ত প্রয়োজন’
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসে (ইবাসা) স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা বিষয়ে আয়োজিত সেমিনারে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘প্রাণবিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ধারায়ও গবেষণা একান্ত প্রয়োজন। এর মাধ্যমে আমরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও রোগ-ব্যাধির কারণ নিরূপণ ও তার সমাধানের পথ খুজে পাবো।’ বৃহস্পতিবার(১০ আগস্ট) বেলা ১১টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, এই গবেষণার ফলে সাম্প্রতিক বিভিন্ন রোগ-ব্যাধি যেমন করোনা, মাংকি পক্স, ডেঙ্গু, ডায়াবেটিস, বাথজ¦র ইত্যাদি রোগ সম্পর্কে আরো জানতে পারবো ও তার জন্য যথাযথ চিকিৎসার নির্দেশনাও পাওয়া যাবে। যে কারণে আগামীতে এই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ যেসব গবেষণা উদ্যোগ নিবেন তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য সূত্র থেকে পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করে দেওয়া হবে। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জাহান আরা খানমের সভাপতিত্বে সেমিনারে স্বাস্থ্য গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে বক্তব্য দেন-রাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এণ্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মো. আবু রেজা, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খালেদ হোসেন ও ইবাসার ড. মো. আরিফুল হক। সেমিনারটি সঞ্চালনা করেন ইবাসার অধ্যাপক এস এম শাহিনুল ইসলাম। পরে রাবি উপাচার্য অনুষ্ঠানের বক্তাদের স্মারক উপহার দেন বলে নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন