মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরে

Paris
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

এফএনএস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের যেকোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। গতকাল বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে তিনি এমন কথা বলেন। ইসি মো. আনিছুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই সময় ধরে যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে। আমরা সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করে থাকি। এ ক্ষেত্রে নভেম্বরের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে অনলাইন ও অফলাইনে দুইভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। আমরা নির্বাচন ব্যবস্থা সহজ করার জন্য একটি অ্যাপস তৈরি করছি। এটি সংসদ নির্বাচনে আগেই চালু করতে চাই। আশা করি, এটি আগামী নভেম্বরের চালু করা হবে। আনিছুর রহমান বলেন, দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোকে আর ডাকা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, না, আমরা আর ডাকবো না। আমরা ডেকেছিলাম তারা সাড়া দেয়নি। রাজনৈতিক বিষয়গুলো রাজনীতিবিদদের হাতেই থাকুক। তফসিল নিয়ে এখনো কোনো কমিশন বৈঠক হয়নি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে হবে। এ ক্ষেত্রে অক্টোবরের শেষ অথবা নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে বলে তার অনুমান।


আরোও অন্যান্য খবর
Paris