মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

স্মার্ট রাজশাহী সিটি গড়তে রাসিক ও এটুআই এর মধ্যে সমঝোতা স্বাক্ষর

Paris
Update : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে উত্তরবঙ্গের শিক্ষা নগরী রাজশাহীকে স্মার্ট মহানগর বিনির্মাণে ‘স্মার্ট রাজশাহী সিটি’ বিষয়ক আলোচনা সভা ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। মঙ্গলবার (০৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের কনফারেন্স রুমে রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলকের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো: সাইফুল ইসলাম ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পূর্বে রাজশাহী সিটির রূপান্তর নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এটুআই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক। এ সময় ‘অটোমেশন অন সিটিজেন সার্ভিস’ বিষয়ক আলোচনা করেন এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সানি মো. আশরাফ খান, ‘স্মার্ট কর্মসংস্থান’ বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন এটুআই এর স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট এইচ.এম. আসাদ-উজ-জামান এবং ‘স্মার্ট রাজশাহী সিটি’ বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন এটুআই-এর চিফ ই-গভর্ন্যান্স স্পেশালিষ্ট জনাব ফরহাদ জাহিদ শেখ।
প্রধান অতিথির বক্তব্যে রাসিকের পুনঃনির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘স্মার্ট রাজশাহী গড়ার জন্য আমরাও আগ্রহী। কোভিড-১৯ এর কারণে এর কাজটি ব্যহত হয়েছে। এবার আমরা সেটি করতে যাচ্ছি। নাগরিকরা অনলাইনে ঘরে বসে সিটি কর্পোরেশনের অনেক সেবা নিতে পারবে। রাজশাহীকে দেশের মধ্যে প্রথম স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই। খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহী ও আশপাশের জেলা পিছিয়ে পড়া একটি জনপদ। এই অঞ্চলে কর্মসংস্থানের অভাব। তবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। কোথায় কী লাগবে সবদিকে তিনি দৃষ্টি রাখেন। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক গড়ে দিয়েছেন। এখানে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, অনেক ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, আগামীতেও হবে। তিনি আরো বলেন, বিভিন্নক্ষেত্রে রাজশাহী সিটির অনেক অর্জন রয়েছে। জন্ম-মৃত্যু নিবন্ধনে রাজশাহী সিটি কর্পোরেশন পরপর তিনবার প্রথম স্থান অর্জন করেছে। ইপিআই কার্যক্রমে টানা ১১বার দেশসেরা, দুইপার পরিবেশ পদক অর্জন করেছি। এই অর্জন ধরে রেখে রাজশাহীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, ‘আমাদের টার্গেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। স্মাট বাংলাদেশ বির্নিমানে মাননীয় প্রধানমন্ত্রী যে টার্গেট দিয়েছেন, স্মার্ট সিটিজেন, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ব্যবস্থা ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলা। আমরা দুইটি নগরীকে স্মার্ট নগরী হিসেবে প্রথম পাইলট প্রকল্প বাস্তবায়ন করতে চাই। তার মধ্যে প্রথম ও প্রধান রাজশাহী সিটিকে আমাদের প্রিয় নেতা স্মার্ট লিডার খায়রুজ্জামান লিটন ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলে সারাদেশে দৃষ্টান্ত স্থাপন করা হবে। স্মার্ট নগরীটা কেমন হতে পাওে, সেটি রাজশাহী দেখে মানুষ জানতে পারবে। রাজশাহী শিক্ষানগরী, এখন ধীরে ধীরে সিলিকন নগরীতে পরিণত হচ্ছে, এখানে স্মার্ট কর্মসংস্থান গড়ে তুলতে কাজ করা হবে। আগামীতে রাজশাহী স্মার্ট সিটি হিসেবে সারাবিশ্বে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর সচিব মো. সামসুল আরেফিন, এটুআই এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, চিফ ই-গভর্ন্যান্স স্পেশালিস্ট ফরহাদ জাহিদ শেখ এবং রাজশাহী সিটি কর্পোরেশন ও এটুআই এর অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষে স্মার্ট বাংলাদেশের উপর একটি অ্যানিমেশন ভিডিও উপস্থাপন করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris