২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

আদিবাসীদের ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবি

প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ | বিভাগ: আপনার মতামত
আদিবাসীদের ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
সকল আদিবাসী পরিবারে এবং তাদের কৃষিকাজে ভর্তুকি মূল্যে সোলার বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। আদিবাসী কৃষকদের কৃষি উপকরণ ও সেচের পানি নিশ্চিত করা। কৃষি কাজে রাষ্ট্রীয়ভাবে বিশেষ প্রনোদনা চালু করা। বিদ্যুত ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আদিবাসী জনগণের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সংলাপ ও আলাপ আলোচনার পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্তর্জতিক অদিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে গোদাগাড়ীর নবাইবটতলা এলাকায় আয়োজিত নবায়নযোগ্য জ¦ালানীর মডেল প্রদর্শনি ও সমাবেশে বক্তারা এসব দাবি জানান। পরিবর্তন, ক্লিন এবং বিডাব্লুজিইিডির যৌথ উদ্যোগে সমাবেশে সভাপতি ছিলেন সমাজকর্মী ইয়াসমিন মারন্ডি। সমাবেশে বক্তব্য দেন, বেঞ্জামিন হাসদা, সোনিয়া সরেন, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন ও প্রোগ্রাম অফিসার সোমা হাসান। বক্তারা আরো বলেন আদিবাসীদের উন্নয়ন ও অধিকারের বিষয়টি তাদেরই দৃষ্টি দিয়ে দেখতে হবে। রাজশাহীর গোদাাগাড়ীতে সেচের পানি না পেয়ে বিষপানে আত্মহত্যা করা অভিনাথ মার্ডি ও রবি মার্ডির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন