মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Paris
Update : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুরে ভুটভুটি, অটোরিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার (০২ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগমারা উপজেলার আজিবর রহমান (৩৫), মোহনপুর উপজেলার জাহাঙ্গীর হোসেন (৪৫) ও আবুল হোসেন (৫৫)। এদের মধ্যে আজিবর রহমান গরু ব্যবসায়ী। জাহাঙ্গীর হোসেন ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক। আর আবুল হোসেন ছিলেন বাইসাইকেল আরোহী। আহতরা হলেন, অটোরিকশার যাত্রী মজিবর রহমান (৬০) ও একই গ্রামের তৈয়বুর আলী (৪৫), বাগমারা উপজেলার গরু ব্যবসায়ী আনসারুজ্জামান (৮০), একই উপজেলার ইব্রাহিম হোসেন (৩২) ও ভটভটি চালক মো. মামুন (৩৫)। মোহনপুর থানার উপপরিদর্শক ইব্রাহিম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গরু বোঝাই করে একটি ভটভটি রাজশাহীর দিকে যাচ্ছিলো। আর বিপরীত দিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা আসছিল। একপর্যায়ে ভটভটি ও অটোরিকশার মাঝে বাইসাইকেল চালক ঢুকে পড়েন। এতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেন। মোহনপুর থানার আরেক এসআই সাখাওয়াত হোসেন জানান, আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ আপাতত থানায় নেওয়া হয়েছে। তাদের স্বজনরা আসলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল জানান, থানায় খবর আসা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশগুলো বর্তমানে থানায় রয়েছে। নিহতদের আত্মীয়স্বজন আসলে লাশগুলোর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris