মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

আরডিএ মার্কেটে আগুন!

Paris
Update : বুধবার, ২ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১ আগস্ট) বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে আরডিএ মার্কেটের পেছনে মুদিখানার গোডাউনে এই আগুনের সূত্রপাত ঘটে। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, বড় কোনো সমস্যা হয়নি। গরমের তাপের কারণে সাবান ও হুইল রাখা গোডাউন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে দ্রুতই ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বড় কোনো ঘটনা দেখা যায়নি। সামান্য আগুন, তা দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও জানা যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris