মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

নির্বাচনের পরিবেশ মূল্যায়নে আসছে ৬ দেশের প্রতিনিধিদল

Paris
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

এফএনএস
আগামী দ্বাদশ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও নির্বাচন কমিশনের সক্ষমতাসহ নির্বাচনের পরিবেশ মূল্যায়নে আগামী ২৮ জুলাই ঢাকায় আসছে ছয় দেশের ছয় সদস্যের প্রতিনিধিদল। সব দিক বিশ্লেষণের পর একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করবে এ প্রতিনিধিদল। এই প্রতিনিধি দলে থাকছেন যারা – যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক মি. টেরি এল ইসলে, আয়ারল্যান্ড হতে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিকবিষয়ক সিনিয়র সাংবাদিক মি. নিক পউল, দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মী মি. পার্ক চুং চাং, জাপান হতে সমাজ কর্মী মি. ইউসুফী সুগু, যুক্তরাজ্যের লেখক ও গবেষক মি. মাইকেল জন শেরিফ এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক মি. এন্ডি লিন। গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ইলেকশন মনিটরিং ফোরাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ২য় ও ৩য় টিম বাংলাদেশ সফরসহ ইএমএফের ধারাবাহিক কার্যক্রম বিষয়ে জানানো হয় এই সম্মেলনে। এতে লিখিত বক্তব্যে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে জার্মান, নেপাল, ভারত ও ভুটানসহ চার দেশের আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রথম টিম বাংলাদেশ সফর করেন। তারা বাংলাদেশ নির্বাচন কমিশনসহ দেশের বেশকিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মতবিনিময় করেছেন। এরই ধারাবাহিকতায় আগামী ২৮ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের ছয় সদস্যের আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ২য় টিম বাংলাদেশ সফরে আসবেন। প্রতিনিধি দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে একটি প্রতিবেদন প্রকাশ করবেন। তিনি আরও বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ৩য় টিম বাংলাদেশে সফর করবে। ওই টিমে থাকবেন মালদ্বীপ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও ভূটানসহ দক্ষিণ এশিয়ার দেশসমূহের প্রতিনিধিরা। আগামী ২৮ জুলাই ২য় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ২য় টিমের নেতৃত্ব দেবেন আয়ারল্যান্ড হতে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক সিনিয়র সাংবাদিক মি. নিক পউল। সফরকালে প্রতিনিধিরা আগামী ২৯ জুলাই সকালে নির্বাচন পূর্ব পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন শীর্ষক নাগরিক সংলাপে অংশগ্রহণ করবেন। লিখিত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, ৩০ ও ৩১ জুলাই নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী মহোদয়গণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন, ইসলামি ফ্রন্ট, জাকের পার্টি, ইসলামিক ফ্রন্ট, কৃষক শ্রমিক জনতালীগ, জাসদ, ইসলামি ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বাংলাদেশ সফরের উদ্দেশ্য হল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা, সুষ্ঠু পরিবেশ, আইন শৃঙ্খলা, রাজনৈতিক দলসমূহের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রস্তুতি, নির্বাচন কমিশনের সক্ষমতাসহ নির্বাচন বিষয়ে বিভিন্ন দিক বিশ্লেষণ করে একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেকশন মনিটরিং ফোরাম এর পরিচালকবৃন্দ অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, ইকবাল বাহার, মো. মনির হোসেন ও সুলতানা রাজিয়া শিলা প্রমুখ।

 


আরোও অন্যান্য খবর
Paris