২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

৫নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা শুরু

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
৫নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা শুরু
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি

রাসিক ৫নং ওয়ার্ড মশা নিয়ন্ত্রণে ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। গত রবিবার সকালে নগরীর মহিষবাথান এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। উদ্বোধনকালে কাউন্সিলর কামরু বলেন, সারাদেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ৫নং ওয়ার্ড মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। মশার লার্ভা ধ্বংসে তিনটি গ্রুপ করে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হবে। ওয়ার্ডে প্রতিটি মহল্লায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে মসজিদ সমূহে বার্তা প্রেরণ করা হয়েছে। মশক নিয়ন্ত্রণে ঝোপঝাঁড় জঙ্গল পরিস্কার, ড্রেনের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কাদামাটি অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। সকল সরকারি-বেসরকারি স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বাসাবাড়ির নিজ আঙ্গিনা নিজ দায়িত্বে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানানো হচ্ছে। বিশেষ অভিযানের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা হাকিম আতাউর রহমান, অবঃ ডিজিএম সোনালী ব্যাংক লিঃ রাজশাহী মনোয়ার হোসেন সেলিম, অবঃ অধ্যক্ষ পারভেজ আলম, ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া, ওয়ার্ড স্বাস্থ্য সহকারী (টিম লিডার) তারেক হাসান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন