মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন এনামুল

Paris
Update : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে তার (এনামুল) বিরুদ্ধে ‘আপত্তিকর ও মানহানিকর’ বক্তব্য দেওয়ায় এই মামলার আবেদন করা হয়। রোববার (২৩ জুলাই) সকালে সংসদ সদস্য এনামুল হক নিজেই বাদী হয়ে ঢাকায় বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ও ২৯(১) ধারায় মামলার আবেদন করেন। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে সাইবার আদালতে মামলাটি দাখিল করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন। দিনের দ্বিতীয়ভাগে বিজ্ঞ আদালত এ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন আইনজীবী।

মামলার এজাহারে সংসদ সদস্য এনামুল হক বলেন, গত ১৯ জুলাই রাত ১টার সময় ও পরের দিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে মিজানুর রহমান মিনু বলেন, এনামুল সাহেব বাগমারার। জীবনে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিছুই করতে দেখিনি। বরং বগুড়ায় যখন পড়াশোনা করত তখন শিবিরের প্রেসিডেন্ট ছিল। এ ধরনের বিতর্কিত বক্তব্যে তার ব্যাপকমাত্রায় মানহানি ও সমাজে মর্যাদাহানি হয়েছে বলে অভিযোগ বাদীর। মামলার আবেদনের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আমার দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার। আমি অনেক উত্থান-পতন দেখেছি। আমি যা জানি তাই বলেছি। মামলা হলে আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris