১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রধানমন্ত্রী ইতালির রোমে পৌঁছেছেন

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ১১:২১ অপরাহ্ণ | বিভাগ: lead
প্রধানমন্ত্রী ইতালির রোমে পৌঁছেছেন
বিজ্ঞাপন

এফএনএস
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত ফুড সিস্টেম সামিটে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার স্থানীয় সময় বেলা ১টা ৪০ মিনিটে ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি তার সফরকালীন আবাসস্থলে যান। এর আগে গতকাল রোববার সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৪৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। দোহায় ট্রানজিট বিরতির পর কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে (কিউআর-১৩১) রোমে গেছেন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন