মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জন মৃত্যুর রেকর্ড

Paris
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

আরা ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এক হাজার ৫৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১৭ জুলাই) একদিনে আটজন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছিল। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৫৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রয়েছেন ঢাকার সিটির ৭৭৯ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭৫৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট এক হাজার ৩৯২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে রয়েছেন ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালে ৬৭৪ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালের ৭১৮ জন ছাড়পত্র পেয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন ঢাকা সিটির নয়জন ও ঢাকার বাইরে চারজন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন ঢাকা সিটির ৯৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশের ৩১ জন।চলতি বছরের ১৮ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ হাজার। এর মধ্যে ঢাকা সিটিতে ১৫ হাজার ৪৭৬ জন এবং ঢাকা সিটির বাইরে সারাদেশে আট হাজার ৫২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট ১৮ হাজার ৩০৪ জন হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ১১ হাজার ৯৩৭ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল থেকে মোট ছয় হাজার ৩৬৭ জন ছাড়পত্র পেয়েছেন।  বর্তমানে সারাদেশে মোট পাঁচ হাজার ৫৬৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে তিন হাজার ৪৪৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে দুই হাজার ১২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।


আরোও অন্যান্য খবর
Paris