বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

নওগাঁয় ১ হাজার ৮৯০ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা

Paris
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩

আককাস আলী, নওগাঁ

ধানের রাজ্য হিসাবে খ্যাত নওগাঁ জেলা। এই ধানের রাজ্য দখল করে নিয়ে চলছে আমার রাজত্ব। এবার আমের রাজধানী নওগাঁয় ১ হাজার ৮শ ৯০ কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে রপ্তানী হচ্ছে নওগাঁর আম। চলতি বছর এ জেলায় ৩০ হাজার হেক্টর জমির বাগানে আম উৎপাদিত হয়েছে। উল্লেখিত বাগান থেকে চলতি বছর ৩লক্ষ ৭৮ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়েছে। যারা গড় বাজার মূল্য ১ হাজার ৮শ ৯০ কোটি টাকা।  জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান,নওগাঁ’র কয়েকটি উপজেলায় ক্রমাগত আম চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ জেলার আম তুলনামুলকভাবে সুস্বাদু ও মিষ্টি। দেশের বিভিন্ন জেলায় নওগাঁ’র আমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ৩০ হাজার হেক্টর জমিরে বাগানে বিভিন্ন জাতের আম উৎপাদিত হয়েছে। হেক্টর প্রতি গড় আম উৎপাদনের পরিমাণ ১২.৬০ মেট্রিক টন। প্রকারভেদে আম উৎপাদনকৃত বাগানের পরিমাণ হচ্ছে নাগ ফজলী ৯৪০ দশমিক ৭৫ হেক্টর, ল্যাংড়া ১ হাজার ৫৫৯ হেক্টর, ফজলী ১হাজার ৪২০ হেক্টর, আপালি ১৮ হাজার ৩১৩ দশমিক ৫০ হেক্টর, গোপালভোগ ৬৪৬ হেক্টর, খিরসাপাত ১ হাজার ৩৮৮ হেক্টর, বারী-৪ জাতের আম  ২ হাজার ২৬২ দশমিক ৫০ হেক্টর, বারী-১১ জাতের আম ৩৫ হেক্টর, মল্লিকা ৪৪ হেক্টর, কাটিমন ১৩৮ দশমিক ২৫ হেক্টর, গৌড়মতি ১৪১ দশমিক ২৫ হেক্টর, হাঁড়িভাঙ্গা জাতের আম ৩৪ দশমিক ৫০ হেক্টর, বানানা ম্যাংগো ১১৩ দশমিক ২৫ হেক্টর, আশ্বিনা জাতের আম ২ হাজার ৩২৬ হেক্টর, কুমড়াজালি জাতের আম ১৩ হেক্টর এবং গুটি আম বা স্থানীয় জাতের আম ৬২৫ হেক্টর। কৃষি বিভাগের প্রত্যাশা অনুযায়ী এ বছর উল্লেখিত বাগান থেকে ৩ লক্ষ ৭৮ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়েছে। বর্তমান বাজার দর অনুযায়ী জেলায় উৎপাদিত আমের মোট মূল্য ১ হাজার ৮শ ৯০ কোটি টাকা।


আরোও অন্যান্য খবর
Paris