২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ক্লীনসিটির রাস্তায় গরুর গোয়াল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ | বিভাগ: স্পেশাল নিউজ
ক্লীনসিটির রাস্তায় গরুর গোয়াল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী ক্লীন সিটি হিসেবে পরিচিত। কিন্ত এই ক্লিনসিটির এক জনচলাচলের রাস্তায় যদি গরু লালন-পালনের গোয়াল থাকে তবে কেমন লাগবে? হ্যাঁ, দীর্ঘদিন ধরে এমনই দৃশ্য দেখা গেছে পাঠানপাড়া নদীর ধার লালনশাহ মুক্তমঞ্চ পর্যটন এলাকা খ্যাত সড়কের উপরে। মনোরম পর্যটনের এই রাস্তায় সারাদিন চলাচল করে ছোটবড় যানবাহন। সেখানে জালাল মন্জিল সামনে দুইটি কারখানা ও বাড়ীর মুল ফটকের সামনে সবসময় স্থায়ীভাবে কয়েকটি গরু বেঁধে চলাচলে বিঘ্ন সৃষ্টি পরিবেশ দূষণ ও দূর্গন্ধময় করে রাখা হয় সারাদিন। এলাকার দুই কারখানার মালিক টুটুল ও সমর নিষেধ করলে শুনে না বরং তাদের গালাগালি ও খারাপ ব্যবহার করে গরু পালনকারিরা। প্রতিবেশীরা জানালেন রাস্তার মাঝে গরু পালনকারীর নাম সাদিয়া ও জামাল। স্থানীয়রা এই রাস্তাটি পরিস্কারের উদ্যোগ নেয়ার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।

 

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন