২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

এক মাতালের ছুরিকাঘাতে অপর মাতাল হাসপাতালে!

প্রকাশিত: ২ জুলাই ২০২৩, ৯:১২ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া, বিচিত্র দুনিয়া খবর
এক মাতালের ছুরিকাঘাতে অপর মাতাল হাসপাতালে!
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে দুই মাতাল বন্ধুর কথা-কাটাকাটিতে এক মাতালের ছুরিকাঘাতে অপর মাতাল আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আনোয়ার হোসেন কুঠিপাড়া মহল্লার ইসমাইল প্রামানিকের পুত্র এবং ছুরিকাঘাতকারি রমজান আলী একই মহল্লার মহির উদ্দিনের পুত্র। জানা গেছে, ২৯ জুন বৃহস্প্রতিবার ইদের দিন সন্ধ্যায় তানোর পৌর সদরের কুঠিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে। এদিকে দুই মাতাল বন্ধুর এমন কান্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ২৯ জুন বৃহস্প্রতিবার ইদের দিন আনোয়ার হোসেন ও রমজান আলী দুই চোলাইমদ সেবন করে দিনভর মহল্লায় মাতলামি করছিল। এদিন বিকেলে তারা দুই বন্ধু শীবনদী পাড়ের কফি হাউজে গিয়ে ফের কথা-কাটাকাটি শুরু করে। সেখান থেকে দুজই একে অপরকে অশ্লীল ভাষায় গালাগালি করতে করতে কুঠিপাড়া মহল্লার ফিরে আসে।মহল্লায় ফিরে আবারো তারা কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রমজান আলী ধারালো চাকু দিয়ে আনোয়ার হোসেনের গলায় আঘাত করে। এতে সে গুরুত্বরভাবে আহত হয়। স্থানীযরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এঘটনার পর পর রমজান আলী আত্মগোপন করেছে। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, ঘটনা সম্পর্কে অজানা, আহতের পরিবারের লোকজন অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক বলেন, আনোয়ারের গলার বাম সাইডের চামড়া কেটে গেছে, অনেকগুলো সেলাই লেগেছে। তবে এখানেই চিকিৎসা সম্ভব হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন