২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!
বিজ্ঞাপন

নাটোরের বড়াইগ্রামে আরাফাত সরদার নামে এক শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছে। আরাফাত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিকস ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সে উপজেলার জলন্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, আরাফাত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৫ টি বিষয়ে পরীক্ষা দিয়ে শুধু রসায়নে অকৃতকার্য হয়। ২০২৫ সালের পরীক্ষায় সে শুধু রসায়ন বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। গত ১০ জুলাই প্রকাশ হওয়া ফলাফলেও সে ফেল করে। পরবর্তীতে অনলাইন ট্রান্সক্রিপ্ট বের করে দেখা যায়, সে রসায়ন ছাড়াও কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে কৃষি বিষয় অন্তর্ভুক্তই ছিল না। আরাফাত সরদার বলেন, ‘আমি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শুধু রসায়নে ফেল করেছিলাম। ২০২৫ সালের পরীক্ষার প্রবেশপত্রেও শুধু রসায়ন বিষয়ই লেখা ছিল, আমি সে বিষয়েই পরীক্ষা দিয়েছি। কিন্তু এখন ফলাফলে দেখছি আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে। কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যে ছিলই না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখে বিস্মিত হয়েছি।’ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজনীন সুলতানা বলেন, ‘বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমন হতে পারে।’ কেন্দ্র সচিব ও মেখৈাড়া ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খাতুন বলেন ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি। আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানাবো।’-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন