২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান

প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ২:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থনীতি
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান
বিজ্ঞাপন

এফএনএস: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের মুসলিম জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, কোরবানি পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারকে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সড়ক ও ঘরবাড়ির নিরাপত্তায় প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। খেলাফত মজলিসের বিবৃতিতে বলা হয়, এবার ঈদুল আজহায় বাংলাদেশের জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের চরম কষাঘাতের শিকার। পশুখাদ্যের উচ্চমূল্য ও চাঁদাবাজির কারণে কোরবানি পশুর চড়া দাম ও বিদ্যুৎ সংকটের কারণে এবার অনেকের ঈদ আনন্দ পূর্ণতায় পৌঁছবে না। দরিদ্র-অসহায় মানুষও যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সামর্থ্যবানদের এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন