সর্বশেষ সংবাদ

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

Paris
Update : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত (২১ জুন) রাত সাড়ে ১০:৪০ টায় এই ফলাফল প্রকাশ হয়েছে। রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় ফলাফল কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন এই বিষয়টি নিশ্চিত করেন। চুয়েট, কুয়েট, রুয়েট এর ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd)  পাওয়া যাবে।

ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সম্মিলিতভাবে ক গ্রুপে ১ থেকে ১৩২৯০ পর্যন্ত এবং খ গ্রুপে ১ থেকে ৭৯৭ পর্যন্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে। মেধাতালিকায় যে যততম হয়েছেন, সেটিই সম্মিলিতভাবে তাঁর মেধাস্থান।

মেধাস্থান প্রাপ্ত সকল প্রার্থীকে ১৬ জুলাই, ২০২৩ খ্রি, রবিবার সকাল ৯ টায় থেকে http://admissionckruet.ac.bd লিংকে প্রবেশ করে “ড়হষরহব পযড়রপব ভড়ৎস” এর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে।  ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৩৯ টি পছন্দসহ একটি পছন্দক্রম এবং স্থাপত্য বিভাগের জন্য ৩টি পছন্দসহ আলাদা একটি পছন্দক্রম পূরণ করতে হবে। “ড়হষরহব পযড়রপব ভড়ৎস” এ প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম  ২২ জুলাই, ২০২৩ খ্রি শনিবার দুপুর ১২ টা পর্যন্ত প্রার্থী পরিবর্তন করতে পারবে। এরপর আর কোন তথ্য বা পছন্দক্রম পরিবর্তন করা যাবে না। পূরণকৃত ফরমের এক কপি (প্রিন্টেড) ভর্তির সময় নিয়ে আসতে হবে।

ভর্তির কার্যক্রম চুয়েট,কুয়েট ও রুয়েট কেন্দ্র সমূহে একযোগে অনুষ্ঠিত হবে। চুয়েট-কুয়েট-রুয়েট কেন্দ্রে প্রথম পর্যায়ে ভর্তির জন্য ডাকা হয়েছে ক গ্রুপে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মেধাক্রম ১ থেকে ৩৫০০ এবং খ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগ) ১ থেকে ১২০ পর্যন্ত। সশরীরে ভর্তি কার্যক্রম চুয়েট-কুয়েট-রুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে ২৩ জুলাই রবিবার সকাল ৯:৩০ ঘটিকা থেকে বিকাল ৩:৩০ ঘটিকা পর্যন্ত। যে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁকে সেই কেন্দ্র থেকেই ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তির মাধ্যমে আরোও জানা যায় যে, নিরীক্ষা কমিটি দ্বারা প্রার্থীদের সনদপ্রত্র যাঁচাইপূর্বক জমাদানের পর ঐ দিনই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পরের দিন ২৪ জুলাই,২০২৩ খ্রি সকালে প্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফি ১৮,৫০০/- ( আঠারো হাজার পাঁচশত টাকা মাত্র) টাকা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত ব্যাংকে বিকাল ৩ টার মধ্যে জমা দিতে হবে। তবে কোন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিন ভর্তির জন্য নির্ধারিত ফি ১৮ হাজার পাঁচশত টাকা কর্তৃপক্ষের অনুমতিক্রমে ব্যাংকে জমা দিতে পারবে।

এ বছর সমন্বিত ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এই তিন বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। তিনটি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ২৩১।

এবার ভর্তি পরীক্ষার জন্য ক গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং খ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) মিলিয়ে মোট ভর্তি পরীক্ষার যোগ্য বিবেচিত হয়েছিলেন ২৪ হাজার ৯৮০ জন। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ ৩২৩১টি আসনের বিপরীতে রুয়েট কেন্দ্রে ৭ হাজার ৮১, কুয়েট কেন্দ্রে ৬ হাজার ৯৪৮ এবং চুয়েট কেন্দ্রে ৬ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। তিন কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৮৩ দশমিক ২১ শতাংশ। চলতি বছর রুয়েটে সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৪ টি বিভাগে সর্বমোট ১২৩৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। অপর দুটি বিশ্ববিদ্যালয় কুয়েট ও চুয়েটে তাদের নির্ধারিত আসন অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে।


আরোও অন্যান্য খবর
Paris