সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

হিরো আলমের প্রার্থিতা ফিরিয়ে দিল ইসি

Paris
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

আরা ডেস্ক : অবশেষে আশাবাদের প্রতিফলন ঘটাল নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলমের (হিরো আলম) প্রার্থিতা ফিরিয়ে দিল সংস্থাটি। বৃহস্পতিবার (২২ জুন) শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এতে হিরো আলমও ইসির প্রতি আস্থা প্রকাশ করেছেন। ১৮ জুন মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরর এক শতাংশ ভোটার সমর্থকের বিষয়টি সঠিকতা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এরপর ২০ জুন তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছিলেন।  সেদিন তিনি বলেছিলেন, এর আগেও দুটি উপ-নির্বাচনে ইসিতে আপিল করে আমি প্রার্থিতা ফেরত পাইনি। পরে হাইকোর্ট থেকে প্রার্থিতা আনতে হয়েছিল। এবারও পাবো কি না জানি না। কারণ ইসিতে এলে সুষ্ঠু বিচার কমই পাই। তবুও আশা রেখেই আপিল করলাম। সেই আশাবাদেরই যেন প্রতিফলন হলো। হিরো আলম বলেন, আমি নিরাশার কথা বলেছিলাম। এখন আস্থা তৈরি হলো। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। প্রতীক বরাদ্দ ২৬ জুন। ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।


আরোও অন্যান্য খবর
Paris