বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

তিন রেস্তোরাঁয় কুড়াল হামলা!

Paris
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

এফএনএস

নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে তিনটি চাইনিজ রেস্তোরাঁয় কুড়াল নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় কমপক্ষে চার জন আহত হয়েছে। স্থানীয় সময় গত সোমবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নর্থ শোর এবং অকল্যান্ড হাসপাতালের মুখপাত্র বলেছেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা স্থিতিশীল। তারা হাসপাতালে চিকিৎসাধীন। তবে চতুর্থ জনকে ছেড়ে দেয়া হয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, হামলাকারী গত সোমবার রাতে তিনটি চাইনিজ রেস্তোরাঁ- ঝাংলিয়াং মালাটাং, ইউ’স ডাম্পলিং কিচেন ও মায়া হটপটে প্রবেশ করে এবং এলোপাথারিভাবে কুড়াল চালিয়ে মানুষের ওপর আক্রমণ শুরু করে। পুলিশ বলেছে, ২৪ বছর বয়সী এক সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই চীনা নাগরিক মঙ্গলবার আদালতে সংক্ষিপ্ত হাজিরাও দিয়েছেন। ওয়েটমাটা ইস্ট এরিয়া কমান্ডার ইন্সপেক্টর স্টেফান সাগর বলেন, পুলিশ বিশ্বাস করে যে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল। এখানে জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে হামলা চালানো হয়েছে বলে কোনো প্রমাণ নেই।


আরোও অন্যান্য খবর
Paris