সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাসিক নির্বাচন উপলক্ষ্যে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

Paris
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

 

তথ্যবিবরণী

আগামীকাল বুধবার (২১ জুন) রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। নিষেধাজ্ঞায় বলা হয় নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪. ৩৭.০০২.২২-৩৯৫ এবং নং-১৭.০০.০০০০.০৩৪.৩৭.০০২.২২-২৯৬ তারিখ-৮ জুন ২০২৩ খ্রি. এর আলোকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে রাজশাহী মহানগরী এলাকায় ২০ জুন ২০২৩ খ্রি. দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ২১ জুন ২০২৩ খ্রি. তারিখ মধ্যরাত ১২.০০ ঘটিকা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ট্রলার, স্পীড বোট, টেম্পো, বেবিট্যাক্সি/অটোরিক্সা এবং অন্যান্য সব যন্ত্রচালিত যানবাহন যেমন-নসিমন, করিমন, ভটভটি, টমটম ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে, এ নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী-বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এতদ্ব্যতীত জাতীয় মহাসড়ক (ঐরমযধিুং), বন্দর ও জরুরী পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে নৌ-যান ও দূর পাল্লার নৌ-যান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris