সর্বশেষ সংবাদ
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা রুয়েটে তিনদিনের অ্যাক্রিডিটেশন মূল্যায়ন শুরু রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন ধোঁয়াশার বেড়াজালে আবদ্ধ প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ : সংসদের স্পিকার অলাভজনক-বন্ধ কারখানা নিয়ে বিশেষ রোড শোতে প্রধানমন্ত্রী

বাঁশের সাঁকো থেকে সাঁকোয়া এখন মডেল গ্রাম

Paris
Update : বুধবার, ৩১ মে, ২০২৩

মচমইল সংবাদদাতা

বাগমারার কৃতি সন্তান ইঞ্জি এনামুল হকের জন্মস্থান এই সাঁকোয়া গ্রাম। মাড়িয়া ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম এই সাঁকোয়া। একদা শিকদারী হাটকে ঘিরেই এই গ্রামের পরিচিতি ছিল। পরে সাঁকোয়া নামটি ছড়িয়ে পড়ে ইঞ্জি এনামুল হকের কারণে। তিনি এই গ্রামের নামে এনা সাাঁকোয়া টেক্্র নামে রাজশাহীতে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করেছেন। ইঞ্জি এনামুল হক ওই কারখানায় প্রস্তুত সোয়েটার সহ বিভিন্ন বস্ত্র এলাকাবাসীর মাঝে বিনামূল্যে দান করেন। সেখানে সাঁকোয়া ব্র্যান্ডটি ফুটে ওঠে। এছাড়া এই গ্রামে ফায়ার সার্ভিস, কলেজ, গার্লস হাইস্কুল, হাইস্কুল, এতিমখানা সহ বেশ কিছু প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। এভাবে আস্তে আস্তে গ্রামটি একটি মডেল গ্রামে পরিনত হয়েছে।

গ্রামের স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, আদি কাল থেকেই এই গ্রামের সুনাম ছিল এলাকাজুড়ে। গ্রামের অধিকাংশ লোকজন অত্যন্ত সহজ সরল ও বিনয়ী। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি বিশাল খাল বা ডারা। খালটি ভবানীগঞ্জে ফকিরানী ও আত্রাইয়ের আহসানগঞ্জ হাটে আত্রাই নদীকে সংযুক্ত করেছে। এই খাল দিয়ে পাল তোলা  বড় বড় বানিজ্য নৌকা আসত। নৌকাগুলো সাঁকোয়া সহ আশেপাশের গ্রামগুলোতে নোঙ্গর করত এবং পান -পিয়াজ সহ বিভিন্ন পন্য সামগ্রী সংগ্রহ করত। তবে সাঁকোয়া গ্রামের লোকজন সহজ সরল ও বিশ্বস্থ হওয়ায় বানিজ্য নৌকার মালিকরা তাদেরকে বিভিন্ন কাজে কর্মে নিয়োগ করত। সেই আমলে সাঁকোয়া গ্রামের অপর প্রান্তের গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা। ঝড় বৃষ্টি সহ নানান কারণে সেখানে নিয়মিত খেয়া নৌকা পাওয়া যেত না। গ্রামের লোক এ নিয়ে নানা দূর্ভোগ পোহাত। তাদের ওই দূর্ভোগ লাঘবে এগিয়ে আসে ওই বানিজ্য নৌকার মালিকরা। তারা গ্রামবাসীকে সহযোগিতা করে সেখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন। প্রাচীন কালের সেই বাঁশের সাঁকো থেকে গ্রামটির নাম সাঁকোয়া হয়েছে বলে আজো জনশ্রুতি আছে। এই গ্রামের কৃতি সন্তান ইঞ্জি এনামুল হক। তিনি পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে গ্রামটিকে একটি মডেল গ্রামে রুপান্তর করেছেন। তারই ছোট ভাই মনিমুল হক প্রাচীন সেই ইতিহাস –ঐতিহ্য ও  স্মৃতি এলাকাবাসীর মাঝে চিরজাগরুক করে রাখতে সম্প্রতি শিকদারী বাজারে লোহা ও ইস্পাত দিয়ে একটি সাঁকো নির্মাণ করে এলাকাবাসীর প্রশংসা অর্জন করেন।


আরোও অন্যান্য খবর
Paris