চাঁদকে গ্রেপ্তারের খবর হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ
এফএনএস
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করার বিষয় হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি মো. কামারুল হোসেন মোলালা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চকে বৃহস্পতিবার (২৫ মে) বিষয়টি অবহিত করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া চাঁদকে গ্রেপ্তারের বিষয়টি আদালতকে জানান। এসময় আদালত বলেন, ফৌজদারি আইন যেভাবে চলে তার আসামির বিরুদ্ধে সেভাবেই মামলা চলবে। গত ২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চেয়েছিলো হাইকোর্ট। একইসঙ্গে পুলিশের সর্বশেষ পদক্ষেপও জানতে চেয়েছিলেন আদালত। বিষয়টি নজরে আনার পর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেদিন বিষয়টি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
