বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

দেশী পেঁয়াজ সংরক্ষণে অত্যাধুনিক কোল্ডস্টোরেজ নির্মাণের উদ্যোগ

Paris
Update : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সরকার দেশে পেঁয়াজের উৎপাদন বাড়িয়ে তা সংরক্ষণের জন্য অত্যাধুনিক ৮টি কোল্ডস্টোরেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। ওই লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর আগামী ৩ বছরের মধ্যে মসলা জাতীয় ওই পণ্যটিতে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হতে চায় সরকার। ওই লক্ষ্যে ভরা মৌসুমের উৎপাদিত পেঁয়াজ যাতে নষ্ট না হয় সেজন্য স্থায়ী সংরক্ষণের জন্য বিশেষ অঞ্চলগুলোতে কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে। সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ‘পচনশীল খাদ্যদ্রব্য মজুদের জন্য আধুনিক কোল্ডস্টোরেজ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই-বাছাই করছে। পুরো প্রকল্পটি বাস্তবায়নে ১৯২ কোটি টাকা ব্যয় হতে পারে বলে প্রাথমিক সমীক্ষায় উঠে এসেছে। টিসিবি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বিগত কয়েক বছর ধরেই পেঁয়াজের বাজারে ‘সেপ্টেম্বর আতঙ্ক’ ভর করছে। ওই সময় থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পেঁয়াজের বাজার খুব চড়া থাকে। দাম নিয়ন্ত্রণে সরকারকে বেশি দামে আমদানি করে ভর্তুকি দিয়ে পেঁয়াজ বিক্রি করতে হয়। তাছাড়া সুযোগসন্ধানী ব্যবসায়ীরাও অপতৎপতার কৌশল নিয়ে থাকে। অথচ পেঁয়াজের স্থায়ী সংরক্ষণ পদ্ধতি গ্রহণ করা হলে দেশী পেঁয়াজের উৎপাদন বাড়বে। পাশাপাশি কৃষকরাও পণ্যটির ন্যায্য দাম পাবে। আর ভোক্তারা সারা বছর সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ কিনতে পারবে। পাশাপাশি পেঁয়াজ নিয়ে সব ধরনের কারসাজিও বন্ধ হবে। আর এ কারণেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে আগামী ৩ বছরের মধ্যে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে একাধিক কর্মসূচী গ্রহণ করা হচ্ছে।

তার মধ্যে সংরক্ষণে অত্যাধুনিক কোল্ডস্টোরেজ নির্মাণ একটি অন্যতম প্রকল্প। সূত্র জানায়, সরকার দেশে পেঁয়াজের উৎপাদন বাড়াতে এর বীজের সরবরাহ বাড়ানো, চাষাবাদে ভূমির পরিমাণ বৃদ্ধি করা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সঠিকভাবে বাজারজাতকরণ ও গ্রীষ্মকালীন উৎপাদনে গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। তাছাড়া পেঁয়াজ উৎপাদনে সমৃদ্ধ চার জেলাকে নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বীজ, সার, কীটনাশক কেনায় কৃষকরা বিশেষ ভর্তুকি পাবে। তাছাড়া ব্র্যান্ডিং করতে পেঁয়াজ ঋণ নামে একটি কর্মসূচিও চালু করবে কেন্দ্রীয় ব্যাংক। ওই কর্মসূচিতে স্থানীয় কৃষি ব্যাংক থেকে কৃষকদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেবে সরকার।


আরোও অন্যান্য খবর
Paris