মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : বুধবার, ১০ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। গ্রেফতারকৃত মো: সাইফুল ইসলাম (৪০)। সাইফুল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা (উপভদ্রা) এলাকার মো: সমসের আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ৮ মে সকালে উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মতিহার থানার পশ্চিম বুথপাড়া ক্যাডেট কলেজ আবাসিক এলাকার মেইন গেটের সামনে দুইজন ব্যাক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। বিষয়টি জানার পর পুলিশের ওই টিম পশ্চিম বুথপাড়া ক্যাডেট কলেজ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে এবং অপর সহযোগী কাসাই জনি সেখান থেকে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামিকে তল্লাশী করে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়। আসামি সাইফুলের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রুজু আছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris