সর্বশেষ সংবাদ

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন আবেদন শুরু ১০ মে

Paris
Update : রবিবার, ৭ মে, ২০২৩

এফএনএস
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১০ মে, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার দপ্তর সূত্র জানায়, ‘ডি’ ইউনিটে ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদের তিনটি বিভাগ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট ৪টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মোট ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২০২১ অথবা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৮, ২০১৯ অথবা ২০২০ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (যঃঃঢ়://িি.িরঁ.ধপ.নফ/ধফসরংংরড়হ) প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১৩৫০ টাকা মোবাইল/অনলাইন ব্যাকিং (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে জমা দিতে হবে। প্রত্যেক আবেদনকারী কেবল ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র গ্রহণের তারিখ এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। এছাড়াও ইসলামি বিশ্ববিদ্যলয়ে প্রচলিত বিদেশী শিক্ষার্থী ভর্তির নীতিমালা (ঋড়ৎবরমহ ঝঃঁফবহঃং অফসরংংরড়হ ঙৎফরহধহপব) অনুযায়ী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ওই ইউনিটের অন্তর্ভূক্ত বিভাগসমূহে বিদেশি শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িরঁ.ধপ.নফ) থেকে সংগ্রহ করা যাবে। প্রসঙ্গত, সমন্বিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বাহিরে ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদের তিনটি বিভাগ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রযেছে। এই চারটি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মোট ৩২০ টি আসন রয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris