২৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাফিক্স প্রি-কিন্টার গার্ডেন স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ১০:১১ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
সাফিক্স প্রি-কিন্টার গার্ডেন স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় মাদারীগঞ্জ সাফিক্স প্্ির-কিন্টার গার্ডেন স্কুলে ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান। সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাকির হোসেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, সাংবাদিক মামুনুর রশীদ মামুন, দুর্গাপুর নওপাড়া ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফি, জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইজি লাইফ ডায়াগনেস্টিক সেন্টারের পরিচালক রজব আলী খোন্দকার শিমুল,সহকারী অধ্যাপক সামসুজজোহা সরকার বাদশা প্রমুখ। উল্লেখ্য, চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে ৯০ জন শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদায় ও সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন