সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাঘায় প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা বলেন বাবা

Paris
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাঘা উপজেলায় ২০০৪ সালের একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে আকসেদ আলী সিকদার তার মেয়েকে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় ওই শিশুর নিজ মা ও সৎ মা আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী জেলা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ সংবাদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বাঘা থানার লক্ষ্মীনগর গ্রামে ২০০৪ সালে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে নিহতের বাবা আকসেদ আলী সিকদার হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে পুলিশ এজাহারে বর্ণিত ২০ আসামির বিরুদ্ধে ২০০৪ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। পিবিআইয়ের এ কর্মকর্তা বলেন, দীর্ঘদিন বিচার কার্যক্রম পরিচালনা করে আদালতের কাছে প্রতীয়মান হয় যে, এই মামলার আসামিরা হত্যাকাণ্ডে জড়িত নয়। হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের খুঁজে বের করার জন্য অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই রাজশাহীকে নির্দেশ দেন আদালত। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই মামলার তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি মামলার বাদী গ্রামের প্রতিপক্ষ মোল্লা বংশকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজেই তার মেয়ে রেবেকা খাতুনকে (১৩) হত্যা করেন। তার দুই স্ত্রী ভায়েলা বেওয়া ও অফিয়া বেওয়া আদালতে গত ৯ এপ্রিল ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এ সময় তারা স্বীকার করেন, তাদের স্বামী হাসুয়ার কোপে তার মেয়েকে হত্যা করেন। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ মামলায় বর্তমানে ২০ আসামি জামিনে আছেন। তবে আমাদের প্রতিবেদনে মূল আসামি মামলার বাদী আকসেদ আলী ২০১৯ সালে মারা গেছেন।


আরোও অন্যান্য খবর
Paris