মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা বানানোর প্রতিযোগিতা ভালো আইনজীবী হওয়ার পথে বাধা: প্রধান বিচারপতি

Paris
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

এফএনএস
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, টাকা বানানোর প্রতিযোগিতা ভালো আইনজীবী হওয়ার পথে বাধা। আর্থিক সংশ্লিষ্টতার বিষয়টি আইন পেশায় সমস্যা তৈরি করছে। এ কারণে অনেক আইনজীবী থাকলেও ভালো আইনজীবী হাতে গোনা কয়েকজন। গতকাল শনিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের জন্য ‘ল ক্লিনিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভাল আইনজীবী হতে হলে প্রতিনিয়ত পড়াশোনা করতে হয়। শুধু টাকার দিকে না তাকিয়ে নৈতিক মানদণ্ডে কাজ করে গেলে একজন আইনজীবী যে সম্মান অর্জন করেন তা রিচারকদের চেয়ে কোনো অংশে কম নয়। আইনপেশার যাবতীয় খুঁটিনাটি হাতে-কলমে শেখাতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘ল ক্লিনিক’ চালু করে। শিক্ষা জীবনেই বিভিন্ন আইন সমস্যার প্রায়োগিক সমাধানের মাধ্যমে এই ক্লিনিকের মাধ্যমে ভাল আইনজীবী তৈরি হবে বলে প্রধান বিচারপতি আশা প্রকাশ করেন। সেই সঙ্গে আর্থিক দিক দেখে নয়, মানুষের অধিকার আদায়ের জন্যও ভবিষ্যতে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান হাসান ফয়েজ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক। অনুষ্ঠানে আরও ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

 


আরোও অন্যান্য খবর
Paris