বিএনপি’র অপরাজনীতির প্রতিবাদে রাজশাহী মহানগর আ’লীগের মিছিল

Paris
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
দেশজুড়ে বিএনপি’র দেশবিরোধী ষড়যন্ত্র, চক্রান্ত, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে গতকাল শনিবার বেলা ২টায় নগরীর গনকপাড়া মোড় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও সদস্য এ্যাড. মোজাফফর হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, নগর তাঁতী লীগ সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। কিন্তু আমরা বরাবরই লক্ষ্য করে আসছি যে, নির্বাচন সামনে এলেই বিএনপি’র এই অপকর্ম শুরু হয়ে যায়। তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে দিশেহারা হয়ে পড়ে, জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপি যদি ২০১৩/১৪ এর মতো অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র চালায় তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আহ্বানে জনগণকে সাথে রেখে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে রাজপথেই এই অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, চক্রান্ত ও ষড়যন্ত্রের মোকাবিলা করবো। দেশব্যাপী বিএনপি যে অপরাজনীতি করছে তা প্রতিহত করতে সকলকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।


আরোও অন্যান্য খবর
Paris