সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহীতে শিশু চুরির দায়ে স্বামী-স্ত্রীর কারাদন্ড

Paris
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতাল থেকে শিশু সন্তান চুরি করার দায়ে স্বামী-স্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে মামলার প্রধান আসামি মৌসুমি বেগমকে (২৬) ১০ বছর ও তার স্বামী সজীব আহম্মেদকে (২৯) ৫ বছরের কারাদন্ড দেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসে কারাদন্ড প্রদান করা হয়। বুধবার (০৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে মানবপাচার অপরাধ ট্রাইবুনালের বিচারক আয়েজ উদ্দিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মানব পাচার অপরাধ ট্রাইবুনাল রাজশাহীর পিপি শফিকুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নম্বর ওয়ার্ডে সিজারিয়ানের কন্যা সন্তানের জন্ম দেন শ্রী মাসুম রবি দম্পতি। সন্তান জন্মের পরের দিন রাত দশটার দিকে একই ওয়ার্ড থেকে নবজাতককে চুরি করেন মৌসুমি বেগম। এই ঘটনার পরের দিন মাসুম রবি বাদি হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের কারেন। মামলার একদিন পরে শিশুটিকে রাজশাহী নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে পানির ট্যাংকি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এই সময় সজীব ও মৌসুমিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বলেন, মামলা হয় ২০২১ সালের ২৩ জানুয়ারি। চার্জশিট হয়েছে একই বছরের ৯ সেপ্টেম্বর। মামলার রায়ে আমরা সন্তুষ্ট। আসামি পক্ষের আইনজীবী হাসানুল সোহাগ বলেন, রায়ে আমরা সন্তষ্ট নয়। আমরা উচ্চ আদালতে যাব।

 


আরোও অন্যান্য খবর
Paris