সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাবিতে শুরু হচ্ছে ৮ দিনের বইমেলা ও ভাষা উৎসব

Paris
Update : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

রাবি সংবাদদাতা
২১ ফেব্রুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে ৮ দিনব্যাপী বই মেলা ও ভাষা উৎসব। বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম ও রিয়েল স্টার সোসাইটির যৌথ আয়োজনে এই বই মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলাটির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলি আসাদুল্লাহ সারাফত। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন বিষয় কার্যাবলী, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, তরুণ উন্নয়ন এবং দক্ষতা কৃদ্ধি বর্তমান যুব সমাজ সাহিত্যচর্চা থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে যা তাদের সার্বিক মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। রিয়েল স্টার সোসাইটি এবং স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম দেশের নামকরা প্রকাশকদের সাথে নিয়ে ৮ দিনব্যাপী অমর একুশে বইমেলা ও ভাষা উৎসবের আয়োজন করেছে। এবারের বইমেলা ৩০টি প্রকাশনীর বই পাওয়া যাবে। প্রকাশনী গুলোর মধ্যে বই পাওয়া যাবে শিখা প্রকাশনী, বিদ্যাপ্রকাশ প্রকাশনী, চারুলিপি প্রকাশনী, মদিনা প্রকাশনী, আদিগন্ত প্রকাশনী, সন্দেশ প্রকাশনী, সংবেদ প্রকাশনী, সিডি প্রকাশনী, সমতট প্রকাশনী, কবি প্রকাশনী, চন্দ্রবিন্দুসহ আরও বিভিন্ন প্রকাশনীর। পাঠকদের কাছে বই মেলাকে আরও আকর্শনীয় করে তুলতে উক্ত আয়োজনের পাশাপাশি থাকছে আটদিন ব্যাপী পত্র লিখন উৎসব, বর্ণমালা প্রদর্শনী, উত্তরবঙ্গের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠনগুলির অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা।
লিখিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল স্কুল মাঠে সকাল ১০টায় মেলাটির উদ্বোধন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত চলবে এ মেলা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রিয়েল স্টার সোসাইটির জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. রোকসানা বেগম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অলি আসাদুল্লাহ সারাফত। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সুলতান-উল-ইসলাম, প্রফেসর হুমায়ুন কবীর, রিয়েল স্টার সোসাইটির জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. রোকসানা বেগম, রিয়েল স্টার সোসাইটির ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান


আরোও অন্যান্য খবর
Paris