সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজশাহী বিভাগে এবার ‘শ্রেষ্ঠ জয়িতা’ পুরস্কার পাচ্ছেন ৪০ নারী

Paris
Update : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার
দেশের উন্নয়নে নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রাজশাহী বিভাগ থেকে এবার ৪০ জন নারী পাচ্ছেন শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন হায়দার এই তথ্য জানান। জসীম উদ্দীন হায়দার বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে রাজশাহী মহানগর অর্থাৎ সিটি করপোরেশন এলাকা নির্বাচিত ১০ জনের মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতাকে (পাঁচ হাজার করে) ২৫ হাজার টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেওয়া হবে। এছাড়া একই অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলা (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট) থেকে নির্বাচিত অপর ৩৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে নগদ পাঁচ হাজার করে টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় দেওয়া হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris