৩১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভাষা সৈনিক সাঈদ উদ্দিন আহমদ শিশু কিশোর চিত্রাঙ্কন উৎসব

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: সাহিত্য-সংস্কৃতি
ভাষা সৈনিক সাঈদ উদ্দিন আহমদ শিশু কিশোর চিত্রাঙ্কন উৎসব
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞিিপ্ত
ভাষা সৈনিক সাঈদ উদ্দিন আহমদ শিশু কিশোর চিত্রাঙ্কন উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সেক্টর কমাণ্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রাজিব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের পুরস্কার বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সেক্টর কমাণ্ডারস্ ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম মাহবুব। সেক্টর কমাণ্ডারস্ ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসান খন্দকার অনুষ্ঠানে সভাতিত্ব করেন সঞ্চালনা করেন সেক্টর কমাণ্ডারস্ ফোরাম রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ভাষা সৈনিক সাঈদ উদ্দিন আহমদ এর সহধর্মিণী সাহানা আহমদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি এ্যাড. মোসাব্বিরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আহমদ শফি উদ্দিন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান, নাট্যজন ও চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, সেক্টর কমাণ্ডারস্ ফোরাম রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, ডা. রাজিব স্মৃতি সংসদের সদস্য সচিব একেএম ফরহাদ হোসেন, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন