সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অশ্লীল ভিডিও ধারণ ও ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

Paris
Update : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
অশ্লীল ভিডিও ধারণ, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে র‌্যাব। ভিকটিমের দেয়া লিখিত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের সদস্য সদর উপজেলার মহারাজপুর ঘোড়া স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অভিয্ক্তু দুই যুবককে আটক করে। আটক দুই যুবক, সদর উপজেলার ধুমিহায়াতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে তৌহিদুল ইসলাম (২০) ও একই এলাকার আমিরুল ইসলামের ছেলে মিলন আলী (১৯)। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, ভিকটিম ও তার স্বামীর অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও কৌশলে অভিযুক্তরা সংগ্রহ করে, এরপর সেই ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে, ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়, সেই সাথে ভিকটিমকে ধর্ষন করে। ভিকটিমের কাছ থেকে সুনিদিষ্ট অভিযোগ পাওয়ার পর গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে আসামীদের হস্তান্তর করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris