সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিকের কারাদণ্ড

Paris
Update : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শফিকুল ইসলাম (৩৮) নামে এক ট্রাক্টর মালিকের এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে মনাকষা-বিনোদপুর আঞ্চলিক সড়কের বনকুল এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক্টরসহ তাকে হাতেনাতে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উজিরপুর-বাবুপুর গ্রামের হাসান আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, পদ্মা নদী থেকে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করেছে- এমন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার বনকুল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উজিরপুর সাত্তার ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাবার সময় বনকুল এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক্টরসহ শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের হোসেন।


আরোও অন্যান্য খবর
Paris