সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় অবৈধ ৭টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন, ৫০ হাজার টাকা জরিমানা

Paris
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় অবৈধভাবে গড়ে উঠা ৭টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত (২০০৯) আইনে মোবাইল কোট পরিচালনায় এসব অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালতে ৫টি ইট ভাটায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান। এ অভিযান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বুধবার (০১ ফেব্রয়ারি) দিনব্যাপী উপজেলার গোবিন্দপাড়া, নরদাশ ও দ্বীপপুর ইউনিয়নের ৭টি অবৈধ ইট ভাটার ইট পুড়ানোর চুলি গুড়িয়ে দেয়া হয়েছে। ৭টি ইট ভাটার মধ্যে গোবিন্দপাড়া ইউনিয়নের খোরশেদ আলম, আফছার আলী ও জামাল উদ্দিন, নরদাশ ইউনিয়নের মঞ্জুর রহমান, জাহিদ হাসান, ও আবুল কাশেম এবং দ্বীপপুর ইউনিয়নের তোতার অবৈধ ড্রাম চিমনী ইট ভাটায় ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। অবৈধ ভাবে গড়ে উঠা এসব ইট ভাটা পানি দিয়ে আগুন নিভে দেয়া হয়। এছাড়া ড্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে। একই ভাবে কাঁচা তৈরি ইট নষ্ট করা হয়েছে। অবৈধ ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমান আদালতের ওই অভিযানে ৭টি ভাটার মধ্যে ৫টি ভাটার ৫০ হাজার টাকা জরিমান করা হয়। বাকি দুইটি ভাটায় অভিযানের সময় ভাটায় কাউকে পাওয়া যায়নি। তবে অবৈধ ওই ভাটার স্থাপনা উচ্ছেদ করে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বাগমারায় অবৈধ ভাবে ইট ভাটায় ইট পোড়ানোয় পরিবেশের ক্ষতি করায় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কার্যালয়ে বিগত দিনে একাধিক লিখিত অভিযোগ দাখিল করেছে এলাকাবাসী। এই ধারাবাহিকতায় অবৈধ ভাবে ইট ভাটায় কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে জেলা বন ও পরিবেশ অধিদপ্তর বাগমারা উপজেলা প্রশাসনের সহযোগীতায় অভিযান পরিচালিত হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। একই সাথে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে আদালতে রিট আবেদনের ভিত্তিতে অভিযান চলমান পরিচালিত হয়েছে। তবে রিট আবেদনের আগেও উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে অভিযান চালানো হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris