সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাণীনগরে জুয়ার আসরে থেকে ইউপি মেম্বারসহ ৯ জন আটক

Paris
Update : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

এফএনএস
নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে হানা দিয়ে স্থানীয় ইউ’পি মেম্বারসহ ৯জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সিম্বা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় জুয়া আইনে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,জুয়া খেলা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিম্বা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের মজিবর রহমানের ছেলে চঞ্চল প্রামানিকের বাড়ী থেকে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিম্বা গ্রামের হাতেম আলীর ছেলে শুকুর আলী (৪৫),একই গ্রামের জালাল ফকিরের ছেলে সাইদুল ইসলাম (৩৯),খাজের আলীর ছেলে দুলাল হোসেন(৪০),মজিবুর প্রামানিকের ছেলে চঞ্চল প্রামানিক(৪৮),জসিম দেওয়ানের ছেলে শহিদুল দেওয়ান (৫০),তছির উদ্দীনের ছেলে জুয়ের হোসেন (৪৪),অবির খাঁর ছেলে রহিদুল খাঁ (৩৮),আশরাফ আলীর ছেলে চাঁন মিয়া (৩৮) ও জান্টু আকন্দ (৪০) কে আটক করা হয়। আটককালে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরংঞ্জাম ও নগদ ২৮হাজার ৯২০টাকা জব্দ করা হয়।এঘটনায় রাতেই আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris