সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

পল্লী কবি জসীম উদ্দীনের জন্মদিন পালিত

Paris
Update : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

এফএনএস
পল্লীকবি জসীম উদদীনের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরতলীর অম্বিকাপুরে কবির সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মো. শাহজাহানসহ বিভিন্ন সংগঠনের নেতারা। পরে কবির বাড়ির প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, প্রফেসর মো.শাহজাহান, প্রফেসর এম এ সামাদ, সহযোগী অধ্যাপক রেজভি জামান প্রমুখ। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯০৪ সালের ১ জানুয়ারি ফরিদপুর শহরতলির তাম্বুলখানা গ্রামের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন পল্লী কবি জসীম উদদীন। কলেজ জীবনেই ‘কবর’ কবিতাটি রচনা করে বিপুল খ্যাতি অর্জন করেন তিনি। এ কবিতাটি পরে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’। এরপর তার আরও ৪৫টি গ্রন্থ প্রকাশিত হয়। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কবি ১৯৭৬ সালে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডি.লিট উপাধি ও ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত হন। ১৯৭৬ সালের ১৩ মার্চ ঢাকায় ইন্তেকাল করেন পল্লীকবি জসীম উদদীন।


আরোও অন্যান্য খবর
Paris