৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নারায়ণগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ৮:৩৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
নারায়ণগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নারায়ণগঞ্জ সিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আমন্ত্রণে নারায়ণগঞ্জ সিটি পরিদর্শনে যান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নগর ভবনে পৌছালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান নারায়ণগঞ্জ সিটি মেয়র। এরপর বিভিন্ন দুই সিটি উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে মতবিমিয়ন করেন তাঁরা। এরপর রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নগর ভবন, শেখ রাসেল নগর পার্ক, বাবুরাইল খাল ও চারুকলা ইন্সটিটিউট ঘুরে দেখান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৌশলীবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন