১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী স্বর্ণ ব্যবসায়ি সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন কারা?

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ৩:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী স্বর্ণ ব্যবসায়ি সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন কারা?
বিজ্ঞাপন

শাহানুর রহমান রানা
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নির্বাচনমূখী বিভিন্ন ধরনের কর্মতৎপরতা। আমাগী নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন পরিচালক পদের প্রতিদ্বন্দ্বিরা। মোট ২১টি পরিচালক পদের বিপরীতে দুইটি প্যানেল থেকে এবার অংশগ্রহণ করবেন মোট ৪২ জন প্রার্থী। বর্তমান সভাপতি আসলাম সরকার শারীরিক অসুস্থতার কারনে এবারের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানান নির্বাচনে অংশগ্রহণকারিরা। আগামী বছরের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বি-বার্ষিক এই নির্বাচন। গতকাল রোজ শনিবার (২৪.১২.২২) সকালে একটি প্যানেলের নেতা কর্মীরা ভুবনমোহন পার্ক থেকে বিশাল একটি বহর নিয়ে নির্বাচন কমিশনে যান নিজেদের নমিনেশন জমা দেবার জন্য। নিয়মানুযায়ী পরিচালক পদে নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে পরবর্তী সময়ে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত করা হবে সভাপতি-সেক্রেটারি পদসহ অন্যান্য পদপদবী বলে জানায় রাজশাহী মহানগর ও জেলা স্বর্ণ ব্যবসায়ি সমিতি সূত্র।
আগামী নির্বাচনের পরিচালক পদকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করলেও বিগত সময়ের কিছু অনাকাঙ্খিত ঘটনাকে ঘিরে সকলের মুখে বইছে নানাকথন। আর সেই অনাকাঙ্খিত ঘটনাগুলো সম্পৃক্ত ছিল অর্থনৈতিক কেলেঙ্কারি, অর্থ ব্যয়ে অনিয়ম, অর্থ বুঝিয়ে না দেবার প্রবণতা আর সমিতির কার্যালয়ে হট্টগোল। সেই অর্থনৈতিক কেলেঙ্কারির ও অনিয়মের সাথে যারা ছিলেন প্রত্যক্ষভাবে জড়িত তারাই নাকি এবারের আসন্ন নির্বাচনে নিজেদের নামের পাশে সর্বোচ্চ পদপদবীর তকমা লাগানোর জন্য লেগেছেন উঠে পড়ে। যার কারনেই রাজশাহী সাহেব বাজার স্বর্ণকার পট্টিজুড়ে বইছে আলোচনা আর সমালোচনার ঝড়।
স্বর্ণকার পট্টির অনেক স্বর্ণ ব্যবসায়ি নাম প্রকাশ না করার শর্তে জানান (প্রতিবেদকের কাছে রেকর্ডিং আছে), ২০১৬ সালে তৎকালিন সমিতির মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সুষ্ঠু নির্বাচনের অভিপ্রায়ে তিন মাসের জন্য সমিতির সার্বিক দায়িত্ব দেয়া হয়েছিল এডহক কমিটিকে। আর সেই এডহক কমিটির হর্তাকর্তা ছিলেন, সুকুমার প্রামানিক (বিশু) ও হানিফ নামের আরো একজন স্বর্ণ ব্যবসায়ি। এডহক কমিটি নিয়মানুযায়ী তিন মাস দায়িত্বে থাকাকালিন সময়ে পরবর্তী দ্বি-বার্ষিক নির্বাচনের দিন নির্ধারণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা থাকলেও নিজেদের স্বার্থ হাসিল করার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে জোড়পূর্বক ক্ষমতা ধরে রেখেছিলেন প্রায় দেড় বছর। আর সেই সুযোগেই ঐ এডহক কমিটির হর্তাকর্তারা নিজেদের পকেট ভারি করেছেন নিজেদের মতো করে বলে অভিযোগ করেন স্বর্ণ ব্যবসায়িরা। অবশেষে স্বর্ণ ব্যবসায়িরা অতিষ্ট হয়ে একটি জেনারেল মিটিং আহ্বান করে বয়কট করেন ঐ এডহক কমিটিকে। এবং বাধ্য করেন নির্বাচনের তারিখ ঘোষণা করতে। উক্ত এডহক কমিটিকে বয়কট করার পরে দায়িত্বরতদেরকে উক্ত দেড় বছর দায়িত্ব থাকাকালিন সময়ের সমিতির সার্বিক ব্যয় ও অন্যান্য হিসেব নিকেষ দেবার জন্য বলা হলে তারা দায়িত্বরতবস্থায় করা খরচ এর হিসেব দিতে অস্বীকৃতি জানান। আজ অবদি তারা সেই হিসেব দেননি বলে এখনো সেই চাঁপাক্ষোভ বিরাজ করছে সকলের মাঝে। তৎকালিন সময়ে ঐ এডহক কমিটি সমিতির জন্য কিনেছিলেন ষাট হাজার টাকার চেয়ার। কিন্তু সেই চেয়ারের তৎকালিন মূল্য ছিলো সর্বোচ্চ বিশ থেকে বাইশ হাজার টাকা বলে জানান ব্যবসায়িরা। এডহক কমিটির কাছে ব্যয়ের হিসেব চাইলে তারা বলতো, বিভিন্ন খাতে খরচ হয়েছে সমিতির অর্থ। কিন্তু কোন খাতে কত ব্যয় হয়েছে সেটির হিসেবে তারা দিতো না বলে জানান অনেক সদস্য। ২০১৬ সালে জোড়পূর্বক প্রায় দেড় বছর দায়িত্বে থাকা এডহক কমিটির এই ধরনের অর্থনৈতিক অনিয়ম আর দায়িত্বহীনতার কারনে সমিতির কার্যালয়ে চরম হট্টগোল আর হোইহুল্লো সৃষ্টি হয়েছিল। অবশেষে সকলের চাঁপে তৎকালিন সময়ের এডহক কমিটি নিজেদের দায়িত্ব ছেড়ে দিয়ে নির্বাচন দিতে বাধ্য হলেও আসন্ন ২০২৩ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে তারাই সমিতির সর্বোচ্চ পদপদবী পাবার জন্য তৈরি করেছেন নিজেদের মন মতো একটি প্যানেল। মাঠে নেমেছেন ভোট সংগ্রহের জন্য। বিষয়টি নিয়ে সমিতির সাধারণ সদস্যরা চিন্তিত হবার পাশাপাশি সমিতির সাবলীল ও ন্যায়-নিষ্ঠা পন্থায় ভবিষ্যত অগ্রগামিতার বিষয়টি নিয়ে কিছুটা অন্ধকার দেখছেন বলে মন্তব্য স্বর্ণ ব্যবসায়ি ও সাধারণ সদস্যদের। আর্থিক অনিয়ম ও সমিতির টাকা কেনো আজ পর্যন্ত আপনি সমিতিকে বুঝিয়ে দেননি সে বিষয়ে পরিচালক পদের প্রার্থী সুকুমার প্রামানিক (বিশু) কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি খুব ব্যস্ত আছি। এখন কোনরকম কথা বলতে পারবোনা। আপনি আসেন সরাসরি কথা হবে!
উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি বাংলাদশে জুয়েলার্স এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার ২০২৩-২০২৫ দ্বি-বার্ষিক নির্বাচনে দুটি পরষিদ থেকে পরিচালক পদে ২১জন করে আর অন্যদিকে, স্বতন্ত্র থেকে একজনসহ মোট ৪৩ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করবেন। ইতিমধ্যে সকল প্রার্থীই নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজশাহী জেলা শাখার মোট ভোটার সংখ্যা ৫৫৬টি। একজন ভোটার মোট ২১টি ভোট দিতে পারবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন