১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারাতে তথ্য গোপন করে ম্যানেজিং কমিটি গঠন করায় হেডমাস্টারকে শোকজ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ৯:২৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারাতে তথ্য গোপন করে ম্যানেজিং কমিটি গঠন করায় হেডমাস্টারকে শোকজ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
তথ্য গোপন করে রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন বাইগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের ঘটনায় কারণ দর্শিয়ে স্কুলটির প্রধান শিক্ষককে নোটিশ দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক কারণ দর্শানোর এই নোটিশ দেন। আলাউদ্দিন শেখ নামের স্কুলটির এক শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গত ৭ ডিসেম্বর প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন তিনি। অভিযোগ সূত্রে জানা গেছে, বিধি মোতাবেক নির্বাচন না করে পছন্দের ব্যক্তিকে ম্যানেজিং কমিটির সদস্য মনোনীত করেন বাইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন। এ ঘটনায় গত ১৪ অক্টোবর বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আলাউদ্দিন শেখ। পরে ২৬ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিতভাবে পৃথক দুটি অভিযোগ দেন তিনি। এর পরদিন গত ২৭ অক্টোবর আদালতে মামলা করেন আলাউদ্দিন শেখ। মামলার শুনানিতে বিবাদীদের শোকজ করেন বিজ্ঞ আদালত। তবে বিচারাধীন মামলার তথ্য গোপন করে ম্যানেজিং কমিটির অনুমোদন করিয়ে নেন প্রদান শিক্ষক। আর এ বিষয়ে কারণ দর্শিয়ে ৭ কার্যদিবসের মধ্যে অবহিত করতে নির্দেশ দেয়া হয়েছে। কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক বলেন, সন্তোষজনক জবাব না পেলে এ কমিটি ভেঙ্গে ফেলা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন