১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে চলছে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ১০:২৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে চলছে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ
বিজ্ঞাপন

আলিফ হোসেন, তানোর
রাজশাহীর তানোরের বিভিন্ন এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ছোট (ব্রীজ)সেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এসব সেতু নির্মাণকাজ সম্পন্ন হলে গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন সাধিত হবে।
জানা গেছে, তানোরে চলতি ২০২২-২৩ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় এক কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ২টি ‘ব্রীজ’ সেতু নির্মাণ করা হচ্ছে। একটি প্রায় ৭২ লাখ ব্যয়ে কলমা ও কামারগাঁ ইউপির সংযোগ সড়কের কলমা ইউপির চন্দনকৌঠা খালে নির্মাণ করা হচ্ছে। প্রায় ৫০ফিট দৈর্ঘ্য ও ১৪ ফিট প্রস্ত সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭২ লাখ টাকা। মেসার্স মোল্লা টেড্রার্স সেতুর নির্মাণ করছেন। এর নির্মাণ কাজ সম্পন্ন হলে দুটি ইউপির মাঝে প্রায় ১৫ কিলোমিটার দুরুত্ব কমবে। অপরটি প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে কামারগাঁ ইউপির হরিপুর নির্মাণ করা হচ্ছে। প্রায় ৪০ ফিট দৈর্ঘ্য ১৪ ফিট প্রস্ত সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৩ লাখ টাকা। মেসার্স আব্দুল লতিফ এন্টারপ্রাইজ সেতুর নির্মাণকাজ করছেন। এর নির্মাণ কাজ সম্পন্ন হলে কামারগাঁ ইউপির কয়েক হাজার মানুষ উপকৃত হবে। উপজেলার দুর্গম ও প্রত্যন্ত পল্লী এলাকার গ্রামীণ জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করণে এসব সেতু বড় ভুমিকা রাখবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের (পিআইও) তত্ত্বাবধানে চলতি বছরের ডিসেম্বর থেকে এসব সেতুর নির্মাণ কাজ শুরু করে আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, এসব সেতুর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, নির্ধারিত সময়ের আগেই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে বলে তারা আশাবাদী। তিনি বলেন, সেতুর নির্মাণকাজ সম্পন্ন হলে গ্রামীণ জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন