পবায় অভিবাসী দিবস পালিত
পবা প্রতিনিধি
‘থাকব ভালো, রাখব ভালো দেশ; বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহীর পবায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী বের হয়। রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ও র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মোঃ ওয়াজেদ আলী খান, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিজি, উপ প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম, উপ প্রশাসনিক কর্মকর্তা কায়সার আলম, উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জামিল আখতার, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মিঠু হোসেন, সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
