বেতন না পেয়ে মুন্ডুমালা পৌরসভার কর্মচারীরা ক্ষুব্ধ
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী বিক্ষুব্ধ হয়ে উঠেছে বিরাজ করছে বিস্ফোরণমুখ পরিস্থিতি বলে অভিযোগ উঠেছে। বিগত প্রায় এক বছর কোনো বেতন-ভাতা না পাওয়ায় তাদের মধ্যে এমন ক্ষোভ-অসন্তোষের সূত্রপাত হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে দীর্ঘদিন যাবত বেতন-ভাতা না পেয়ে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী যখন পরিবার-পরিজন নিয়ে ধুঁকে ধুঁকে চলছে। তখন মেয়র-সচিব-প্রকৌশলী ও হিসাব রক্ষকের বিলাসী জীবনযাপন তাদের আরো বিক্ষুব্ধ করে তুলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, মেয়র সম্মানি ভাতার পাশাপাশি মুন্ডুমালা মহিলা কলেজ থেকে নৈশপ্রহরীর বেতন-ভাতা পাচ্ছেন তার তো কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা বেতনের উপর নির্ভরশীল তারা চোখে সর্ষেফুল দেখছি। কারন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যর উর্ধ্বগতির ফলে দোকানিরাও বাঁকিতে কোনো পন্য দিচ্ছেন না। চলতি মাসে বেতন না দিলে আমাদের বাধ্য হয়ে আন্দোলনে যেতে হবে।
জানা গেছে, বিগত বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের সময়ে স্থানীয়দের মতামত উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় মুন্ডুমালা পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। বিগত ২০০৪ সালে পৌর নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপির হেভিওয়েট নেতা প্রয়াত শীষ মোহাম্মাদ। উন্নয়ন বলতে তার সময়ে যতটুকু উন্নয়ন হয়েছে, তার পরে আর তেমন কোনো উন্নয়ন হয়নি। বিগত ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (তৎকালীন) গোলাম রাব্বানী। বিগত ২০২১ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন কলেজের নৈশপ্রহরী ও কুলির সর্দার সাইদুর রহমান। তবে দীর্ঘ সময় ধরে মেয়র এসেছে, মেয়র গেছে পৌরসভাার কোনো উন্নয়ন হয়নি।
সুত্র জানায়, মুন্ডুমালা দ্বিতীয় শ্রেণীর পৌরসভা মুন্ডুমালা হাট ইজারা থেকে প্রায় দেড় কোটি টাকা ও জমি রেজিস্ট্রি করের ২ শতাংশ হিসেবে ৩০ থেকে ৪০ লাখ টাকা জমা হয়। কিন্ত্ত তার পরেও কর্মকর্তা-কর্মচারীদের বছর জুড়ে বেতন বকেয়া রয়েছে,এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া এর হেতু কি ? এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মেয়র সাইদুর রহমান (০১৭১৬- ৬৯৫৪৫৫) ফোন না ধরায় তাাা কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে সচিব আবুল হোসেন বলেন, এসব মেয়র সাহেব বলতে পারবেন।
