রেশম চাষী সমাবেশ
স্টাফ রিপোর্টার
রবিবার ১১ ডিসেম্বর সকাল ১০ টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়, রাজশাহী’র হলরুমে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শ্যাম কিশোর রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক(অর্থ ও পরিকল্পনা) ড. এম এ মান্নান, পরিচালক (উৎপাদন ও বিপণন) মোছা: নাছিমা খাতুন, পরিচালক(প্রশাসন) মোহাম্মদ এমদাদুল বারী, ও প্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর রহমান, সমাবেশে সভাপতিত্ব করেন আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়, রাজশাহী’র উপপরিচালক মোঃ কাজী মাসুদ রেজা। সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ আতিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন রেশম উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও রেশম চাষে সম্পৃক্ত চাষী ও বসনীরা। সভায় রেশম সম্প্রসারণ ও উন্নয়ন বিষয়ে অতিথিবৃন্দগণ বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
